৬ মাসের মধ্যে বাংলাদেশের সঙ্গে আরেকটি পানিপথ: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৪:২৭আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৪:৪৩

আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে আরেকটি নতুন পানিপথ তৈরি সম্পন্ন হবে। এ পথে চলাচল করবে জাহাজ। এজন্য ভারতীয় অংশে গোমতী নদী ড্রেজিং করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের সঙ্গে ত্রিপুরার সোনামুড়াকে যুক্ত করা হবে। সোনামুড়া থেকে মেঘনা নদীতে আশুগঞ্জ বন্দরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ‘দিওয়ালি মিলন’ নামের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

৬ মাসের মধ্যে বাংলাদেশের সঙ্গে আরেকটি পানিপথ: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি বলেন, খুব শিগগিরই ভারতীয় অংশে গোমতী নদীতে ড্রেজিং বা খনন কাজ শুরু করবে ভারতের কেন্দ্রীয় সরকার। ওই এলাকায় সম্প্রতি সফর করেছেন নৌচলাচল বিষয়ক সচিব। তিনি আশ্বস্ত করেছেন যে, এই কাজ সম্পন্ন হবে ৬ মাসের মধ্যে। নতুন এই পানিপথের কাজ সম্পন্ন হলে উৎপাদিত পণ্য সরাসরি চলে যাবে সোনামুড়া সাব ডিভিশনাল শহরে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথের কাজ শেষ হবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বাংলাদেশ হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হবে।

স্মার্ট সিটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিপ্লব কুমার দেব বলেন, এটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন। তিনি তার পদাঙ্ক অনুসরণ করছেন। আগামী চার বছরের মধ্যে রাজ্য সরকার সমস্ত সুযোগ সুবিধা সম্বলিত অনেক আধুনিক শহর গড়ে তুলবে। টি টাওয়ার, আইটি টাওয়ার, পুলিশ টাওয়ারের মতো অনেক টাওয়ার ও বড় বড় হাসপাতাল নির্মাণ করা হবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম