খাশোগি হত্যায় সৌদি আরবের সাম্প্রতিক ব্যাখ্যাতে সন্তুষ্ট নয় তুরস্ক

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ২০:২৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:৩৩

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেলের সাম্প্রতিক ব্যাখ্যাতেও সন্তুষ্ট হতে পারছে না তুরস্ক। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাসুভলোগু আবারও বলেছেন, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা সৌদি যুবরাজের কঠোর সমালোচক ওই সাংবাদিক পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইস্তানবুলের সৌদি কনস্যুলেটের প্রবেশদ্বারে এক নিরাপত্তা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন। এই ঘটনার পর সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে বিশ্বজুড়ে। খাশোগির নিখোঁজের ঘটনায় নানা বিভ্রান্তিমূলক বর্ননা হাজিরের প্রায় ১৫ দিন পর খাশোগিকের হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। রিয়াদের তরফ থেকে দাবি করা হয় সৌদি আরবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করে কর্মকর্তারা। বৃহস্পতিবার সৌদি পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পর ধস্তাধস্তির পর হত্যা করা হয় খাশোগিকে। আর দেহ টুকরো টুকরো করে কনস্যুলেটের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছে না তুরস্ক।

সৌদি ব্যাখ্যার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাসুভলোগু সাংবাদিকদের বলেন, ‘আমি সন্তুষ্ট হওয়ার মতো মন্তব্য খুঁজে পাচ্ছি না। তারা বলছে এই ব্যক্তি বাধা দেওয়ার কারণে খুন হয়েছে যেখানে এই হত্যা ছিল পূর্বপরিকল্পিত’। ‘আবার তারা বলছে তাকে টুকরো টুকরো করা হয়েছে...কিন্তু এটা স্বতঃস্ফূর্ত ঘটনা হতে পারে না। হত্যার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকজন আগেই আনা হয়েছিল আর পরে তাকে টুকরো টুকরো করা হয়,’ বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছিলেন, সৌদি সরকারের ‘সর্বোচ্চ পর্যায়’ থেকে এই হত্যার নির্দেশ দেওয়া হয়েছিলো। প্রেসিডেন্টের সেই বক্তব্যে সুর মিলিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী রিয়াদের কাছে জানতে চেয়েছেন খাশোগির মরদেহ কোথায় রয়েছে। তিনি বলেন, খুন হওয়া খাশোগির মরদেহ কোথায়। কোথায় ফেলা হয়েছে তা, কোথায় পোড়ানো হয়েছে? এর আগে তুরস্কের তদন্তকারীরা দাবি করেছিলেন খাশোগির মরদেহ এসিডে পুড়িয়ে ফেলা হয়ে থাকতে পারে। এই অনুমান তদন্তের দাবি করেছিলেন তারা। তবে সেই প্রমাণ তুরস্কের কাছে রয়েছে কিনা সেবিষয়ে কোনও মন্তব্য করেননি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

কাসুভলোগু এরদোয়ানের আহ্বানের প্রতিধ্বনি করে বলেন সন্দেহভাজন হত্যাতকারীদের বিচার সৌদি আরবে নয় তুরস্কেই হবে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম