মক্কা ও মদিনায় জামাল খাশোগির জানাজা অনুষ্ঠিত

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৮, ১৮:১৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৯:৫০

মরদেহের সন্ধান পাওয়া না গেলেও সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক জামাল খাশোগির জানাজা নামাজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে এই সাংবাদিককে হত্যার ঘটনা সামনে আসার পর শুক্রবার মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। মদিনায় জানাজায় অংশ নেন খাশোগির সন্তান সালাহ খাশোগি। মক্কা ও মদিনায় জামাল খাশোগির জানাজা অনুষ্ঠিত
কোনও মৃতের মরদেহ পাওয়া না গেলে মুসলিম ধর্মীয় রীতিতে পড়া হয়ে থাকে গায়েবানা জানাজা। খাশোগির জানাজার ভিডিও টুইটারে ব্যাপকভাবে শেয়ার হতে দেখা গেছে।

সৌদি আরব ছাড়াও তুরস্কের ইস্তানবুল শহরের ফাতিহ মসজিদেও অনুষ্ঠিত হয়েছে খাশোগির গায়েবানা জানাজা। এছাড়া শুক্রবার লন্ডনের ফিনসব্যুরি পার্ক মসজিদেও এই জানাজা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ব্রিটেনের মুসলিম অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী আনাস আলতিকরিতি আশা করছেন, ওই জানাজায় শত শত মানুষ অংশ নেবেন। তিনি বলেন, খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস সারা বিশ্বের মানুষের কাছে তার জানাজা পড়ার যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দেওয়াটা ঠিক হবে বলে আমরা মনে করি।

সৌদি যুবরাজের সংস্কার পরিকল্পনার কঠোর সমালোচক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন। প্রথমে কয়েক দফা অস্বীকার করলেও পরে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। রিয়াদের তরফে দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভুল করে কর্মকর্তারা খাশোগিকে হত্যা করেছে। পরে তার মরদেহ টুকরো টুকরো করে কনস্যুলেটের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক