ক্যালিফোর্নিয়ার দাবানলে নিখোঁজ সহস্রাধিক মানুষ, নিহতের সংখ্যা বেড়ে ৭১

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ১৪:৩৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:৩৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা ৭১-এ পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার পর্যন্ত এই দাবানলে অন্তত এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। দাবানলে পুড়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে যাওয়া বিস্তৃত অঞ্চল
উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় একটি ক্যাম্প ফায়ার থেকে আগুন ছড়িয়ে পড়ার পর এই দাবানল শুরু হয়। আটদিন পর গত শুক্রবার মৃতের সংখ্যা ছিলো ৬৩ জন। তখন পর্যন্ত ৬৩১ জনের নিখোঁজ থাকার কথা জানা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। তবে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

বুটে কান্ট্রি শেরিফ কোরি হনিয়া বলেছেন, নিখোঁজদের মধ্যে একই নাম দুইবারও থাকার সম্ভাবনা রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, আমি বোঝাতে চাইছি যে এটা একটা বহুমাত্রিক তালিকা। আপনাদের যে তথ্য দিচ্ছি তা একেবারে প্রাথমিক।

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, নিখোঁজ তালিকায় থাকা অনেকেই হয়তো ভালো আছেন তবে স্বজনেরা তাদের সন্ধান পাচ্ছেন না। এমনকি এই তালিকায় মৃতদের নামও থাকতে পারে তাদের হয়তো এখনও কেউ সনাক্ত করতে পারেনি।

ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে এক লাখ ৪২ হাজার একর বনভূমি পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ২৭ হাজার মানুষের বসতির প্যারাডাইস শহরও। মোট ৪৭ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের অনেক্ জরুরি আশ্রয়কেন্দ্র ছাড়াও আত্মীয়-বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

শনিবার দাবানল কবলিত এলাকা পরিদর্শন ও উপদ্রুতদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি মাসের শেষ নাগাদও জ্বলতে পারে এই দাবানল।

ক্যালিফোর্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঞ্চলে তৈরি হয়েছে অপেক্ষাকৃত ছোট ছোট দাবানল। এর মধ্যে রয়েছে স্যান ফ্রান্সিসকোর কাছে মরগান ফায়ার, লস অ্যাঞ্জেলসের কাছে উলসে ফায়ারও।

 

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম