রাশিয়া ইস্যুতে মুলারের প্রশ্নের জবাব দিচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ১৪:৪৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৪:৪৮

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে চলা বিচার বিভাগীয় তদন্তে করা প্রশ্নের জবাব দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, তিনি এ সংক্রান্ত স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের প্রশ্নের জবাব লেখা শেষ করেছেন।

রাশিয়া ইস্যুতে মুলারের প্রশ্নের জবাব দিচ্ছেন ট্রাম্প ট্রাম্প জানান, এখনও ওই প্রশ্নের জবাব জমা দেওয়া হয়নি। তবে তিনি ‘খুব সহজেই’ প্রশ্নগুলোর উত্তর লিখেছেন।

তিনি বলেন, আইনজীবীরা এসব প্রশ্নের উত্তর লিখে দেননি, বরং তিনি নিজেই লিখেছেন।

প্রশ্নোত্তর প্রস্তুতের কথা বললেও এ সংক্রান্ত তদন্তের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, এ তদন্তে লাখ লাখ ডলার অপচয় করা হয়েছে। এটা কখনও উচিত ছিল না। আর এই প্রশ্নগুলো যারা লিখেছে তাদের ‘সম্ভবত খারাপ উদ্দেশ্য রয়েছে। আমি নিশ্চিত তারা চতুর। তারা মানুষকে আটকে দিতে পছন্দ করে।

এর একদিন আগে বৃহস্পতিবারও এই তদন্তকে ‘একেবারেই বাজে’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প। এর কদিন আগেই ট্রাম্পের রুশ সংযোগের তদন্ত অব্যাহত রাখার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন একদল বিক্ষোভকারী।

সম্প্রতি ট্রাম্প যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস’কে বরখাস্ত করায় ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত হুমকিতে পড়ে। সমালোচকদের আশঙ্কা, ট্রাম্পের রুশ সংযোগের তদন্তকাজকে ব্যাহত করতেই অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। তার উত্তরসূরি হিসেবে নিয়োগ পাওয়া ম্যাথিউ উইটেকার ইতোপূর্বে এ তদন্তের সমালোচনা করেছিলেন। ফলে বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি নিজ দল রিপাবলিকান পার্টির একাধিক সদস্যও এ তদন্তের ভবিষ্যৎ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ওই তদন্তকাজ বহাল রাখার দাবিতে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক হাজার বিক্ষোভকারী। তার নির্বাচনে রুশ সংযোগ তদন্তের দায়িত্বে থাকা বিশেষ কাউন্সেলর রবার্ট মুলারের সুরক্ষার দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, অ্যাটর্নি জেনারেল পরিবর্তনের মধ্য দিয়ে রুশ সংযোগ তদন্তের কাজ থেকে যেন রবার্ট মুলারকে সরিয়ে দেওয়া না হয়।

রুশ সংযোগ তদন্ত থেকে পার পেতে ব্যর্থতার জন্য নিজের শীর্ষ আইন কর্মকর্তাদের বারবার সমালোচনা করেছেন ট্রাম্প।

২০১৭ সালের মার্চে রুশ সংযোগ তদন্ত নিয়ে ট্রাম্প প্রকাশ্যে বারবার তার আইন কর্মকর্তাদের সমালোচনা করেন। তখন থেকে ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবির ও মস্কোর মধ্যে সম্ভাব্য যোগাযোগের বিষয়ে প্রমাণ অনুসন্ধান শুরু করেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। আইন মন্ত্রণালয়ের তদারকিতে বিস্তৃত এই তদন্তের কারণে ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম