গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ভবন

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, ১৬:৩৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৬:৪৭

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শত শত বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার আবাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাজি সারহার বলেন, ‘ইসরায়েলি হামলায় মোট ১২৫২ বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ৭৭টি বাড়ি।’

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ভবন ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে স্থাপিত প্রায় ১৪০টি বসতিতে ৬ লাখেরও ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না।

সারহার বলেন, আবাসিক ভবনগুলোতে ইসরায়েলের হামলায় অন্তত ৬০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। বেসামরিকদের জান ও মালের নিরাপত্তায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

চলতি সপ্তাহেই ইসরায়েলি রকেট হামলায় অন্তত ১৪ জন নিহত হয়।  আর ইসরায়েলের সেনাবাহিনীর মারা যান একজন।

মঙ্গলবার থেকে মিসর প্রস্তাবিত অস্ত্রবিরতি মেনে যুদ্ধ বন্ধ রেখেছে দুইপক্ষ। তবে এর মাঝেই গাজার বেসামরিক ভবনে হামলা চালালো ইসরায়েল।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম