ট্রাম্পকে একহাত নিলেন ইমরান খান

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ০৮:৫৯আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:৩৪

পাকিস্তানকে নিয়ে করা ট্রাম্পের সাম্প্রতিক কটাক্ষপূর্ণ মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ওয়াশিংটনের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান জ্বলে-পুড়ে ছারখার হয়ে গেছে। এছাড়া আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার জন্য পাকিস্তানকে বলির পাঁঠায় পরিণত না করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পকে একহাত নিলেন ইমরান খান

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, পাকিস্তানকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের জন্য তারা কানাকড়ি কাজও করেনি। উল্টো তারা ওসামা বিন লাদেনকে তাদের সামরিক স্থাপনার কাছেই চমৎকার একটি বাড়িতে লুকিয়ে থাকতে সহায়তা করেছিল। ফলে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আর কোনও অর্থ দেবে না। তাদের অর্থসহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা, এর বিনিময়ে তারা যুক্তরাষ্ট্রের জন্য কিছুই করেনি।

সোমবার ধারাবাহিক টুইট বার্তায় ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ওয়াশিংটনের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের অবদান তুলে ধরেন ইমরান খান। তিনি বলেন, ট্রাম্পের সুদীর্ঘ আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিতে কিছু রেকর্ড তুলে ধরা প্রয়োজন। ৯/১১ হামলায় কোনও পাকিস্তানি জড়িত না থাকা সত্ত্বেও ইসলামাবাদ আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে ৭৫ হাজার পাকিস্তানি নিহত হন। দেশের আর্থিক ক্ষতি হয় ১২৩ বিলিয়ন ডলারের। অথচ আমেরিকা কথিত সাহায্য দিয়েছে মাত্র ২০ বিলিয়ন ডলার।

ইমরান খান বলেন, আফগানিস্তানে মোতায়েন হাজার হাজার মার্কিন সেনার রসদ সরবরাহের জন্য এখনও পাকিস্তান তার স্থল ও আকাশসীমা খুলে রেখেছে। ট্রাম্প কি আমেরিকার অন্য কোনও বন্ধু রাষ্ট্রের নাম বলতে পারবেন, যারা এতবড় আত্মত্যাগ করেছে?

আফগান যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতায় পাকিস্তানকে বলির পাঁঠা বানানোর জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেন ইমরান খান। তিনি বলেন. যুক্তরাষ্ট্রের নিজেদের ব্যর্থতার জন্য পাকিস্তানকে বলির পাঁঠা বানানোর আগে উচিত আফগান যুদ্ধ পুনর্মূল্যায়ন করা। এই যুদ্ধে ন্যাটো জোটের এক লাখ ৪০ হাজার এবং আফগানিস্তানের আড়াই লাখ সেনার পাশাপাশি কথিত এক ট্রিলিয়ন ডলার খরচের পরও বর্তমানে তালেবানরা অতীতের চেয়ে কেন বেশি শক্তিশালী তা ভেবে দেখার সময় এসেছে। সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম