খাশোগি হত্যায় যুবরাজের ভূমিকা নির্ধারণে সিনেটরদের চাপে ট্রাম্প

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১৭:১৮আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৭:২০

ইস্তানবুলের কনস্যুলেট ভবনে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা নির্ধারণ করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেটররা। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে আবারও ওই ঘটনা তদন্তের দাবি তুলেছেন মার্কিন সিনেটের বৈদেশিক বিষয়ক কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক সিনেটররা। অবশ্য ওই চিঠি পাঠানোর আগেই হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও সৌদি আরবের ‘অবিচল সহযোগী’ থাকবে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক ম্যাগনিটস্কি আইন অনুযায়ী পাঠানো এই চিঠির বিষয়ে ১২০ দিনের মধ্যেই ট্রাম্পকে জবাব দিতে হবে। খাশোগি হত্যায় যুবরাজের ভূমিকা নির্ধারণে সিনেটরদের চাপে ট্রাম্প
দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ সেপ্টেম্বর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন খাশোগি। মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এ ঘটনা সৌদি যুবরাজ ভালোভাবে জেনে থাকতে পারেন। হয়তো তিনি জানেন অথবা তিনি জানেন না। পরে সাংবাদিকদের তিনি বলেন, ওই হত্যাকাণ্ড নিয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারে না সিআইএ।

মার্কিন প্রেসিডেন্টের বিবৃতি ও বক্তব্যের পর সিনেটের বৈদেশিক বিষয়ক কমিটির পক্ষে বিবৃতি দেন রিপাবলিকান সিনেটর বব কর্কার ও ডেমোক্র্যাট সিনেটর বব মেনেনদেজ। এতে তারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন বা মানবাধিকার হরণের মারাত্মক লঙ্ঘনের ঘটনায় সৌদি যুবরাজ নাকি কোনও বিদেশি ব্যক্তি দায়ী তা নির্ধারণে দ্বিতীয় তদন্তের আহ্বান জানান।

খাশোগিকে হত্যায় দুর্বৃত্ত এজেন্টদের দায়ী করে সৌদি আরব। তবে এতে যুবরাজের ভূমিকা থাকার দাবিকে অস্বীকার করে আসছে তারা। এর আগে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সিআইএ’র বিশ্বাস যুবরাজ মোহাম্মদ বিন সালমানই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের