শক্তিশালী ধূলিঝড়ের কবলে অস্ট্রেলিয়া, স্বাস্থ্য সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ১২:৫৫আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৩:০১
image

প্রচণ্ডরকমের ধূলিঝড়ের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। ধূলায় ছেয়ে গেছে নিউ সাউথ ওয়েলসের অনেক এলাকা। কমে গেছে দৃশ্যমানতা। ধূলার কারণে কমলা রঙ ধারণ করেছে আকাশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) এ ধূলিঝড় সিডনি শহরের দিকে এগিয়ে যাচ্ছে। শহরটির বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ঝুঁকিজনিত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ধূলার কারণে অনেক এলাকার আকাশ কমলা রঙ ধারণ করেছে
অস্ট্রেলীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়ে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুষ্ক মাটি মিশে এ ধূলিঝড় তৈরি হয়েছে। নিউ সাউথ ওয়েলসে গত আগস্ট থেকে চলা খরার কারণে সমস্যা আরও গুরুতর আকার ধারণ করেছে। সিডনির ১১০০ কিলোমিটার পশ্চিমের শহর ব্রোকেন হিলের এক বাসিন্দা জানান, বুধবার (২১ নভেম্বর) কয়েক ঘণ্টা ধরে বাতাসে ধূলার উপস্থিতি ছিল। ম্যাট হোয়াইটলুম নামের ওই ব্যক্তি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘বাইরে গেলেই চোখে ধূলা লাগছিলো। কেমন যেন বালুময় পরিবেশ বোধ হচ্ছিলো। এতো প্রচণ্ডরকমের বাতাস ছিল যে গাড়ির দরজা খুললে তা ধরে রাখতে হচ্ছিলো নাহলে খোলামাত্রই পেছন থেকে বাতাসের চাপে তা বন্ধ হয়ে যাচ্ছিলো।’

আবহাওবিদরা বলছেন, সিডনিতে কতটা শক্তিশালীভাবে ধূলিঝড় আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা স্থানীয়দেরকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা মানুষদেরকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।  

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম