সৌদি যুবরাজের সফর ঠেকাতে আদালতে যাবেন তিউনিশিয়ার আইনজীবীরা

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ১৫:১১আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:১৬

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিউনিশিয়া সফর ঠেকাতে আদালতে আবেদন করবেন একদল আইনজীবী। তিউনিশিয়া সফরের মাধ্যমে সৌদি যুবরাজ আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এড়াতে চাইছেন বলে দাবি করেছেন ওই আইনজীবীরা। স্বাধীনতা রক্ষা ও ক্ষমতার অপব্যবহার রোধ নামের একটি সংগঠনের ৫০ জন সাংবাদিক ওই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সৌদি যুবরাজের সফর ঠেকাতে আদালতে যাবেন তিউনিশিয়ার আইনজীবীরা

আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনে অংশগ্রহণ সামনে রেখে দশ দেশ সফরের অংশ হিসেবে তিউনিশিয়া সফর করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সংকট শুরুর পর প্রথম বিদেশ সফরে গত ২২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন সৌদি যুবরাজ।

তিউনিশয়ার সাংবাদিক সিন্ডিকেটের প্রধান নাজি আল বাগৌরি যুবরাজের তিউনিশিয়া সফরের সমালোচনা করে তার ফেসবুক পেজে লিখেছেন, খাশোগির রক্ত এখনও উষ্ণ আর খুনি মোহাম্মদ বিন সালমানকে আমাদের দেশে স্বাগত জানানো হবে না।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম