যুক্তরাজ্যের অর্থনীতির সুরক্ষার জন্য চুক্তিই সর্বোত্তম উপায়: অর্থমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ২৩:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০০:০০

ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তাবিত খসড়া চুক্তিই যুক্তরাজ্যের অর্থনীতিকে সুরক্ষিত রাখা ও বিভক্ত দেশকে সংযুক্ত করার সবচেয়ে ভাল উপায় বলে মনে করেন দেশটির অর্থমন্ত্রী ফিলিপ হ্যামোন্ড।

ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামোন্ড

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, এই চুক্তি ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার উপায়। এতে আমাদের অর্থনীতির জন্য সর্বনিম্ন নেতিবাচক প্রভাব পড়বে।

রবিবার (২৫ নভেম্বর) ইইউ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে তারা ব্রেক্সিট চুক্তিতে স্বাক্ষর করবেন বলে পরিকল্পনা রয়েছে। যদিও জিব্রাল্টার ইস্যুতে স্পেন চুক্তির বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছে।

সবকিছুর পরও যদি চুক্তিটি স্বাক্ষরিত হয়, মে’কে নিজের দেশের পার্লামেন্টে তা অনুস্বাক্ষর করানো জন্য কঠিন লড়াই করতে হবে। কারণ মে’র নিজের কনজারভেটিভ পার্টির অনেক সদস্যই প্রকাশ্যে এই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া মে’র জোট সরকারের অন্যতম মিত্র উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টিও মে’র বিপক্ষে অবস্থান নিয়েছেন।

তবে অর্থমন্ত্রী হ্যামোন্ড বলেন, একটি মাত্র বিষয় আমাদের অর্থনীতিকে এখন পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আর তা হলো ইইউ’র সঙ্গে আমাদের ভবিষ্যত সম্পর্ক নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। তিনি বলেন, যদি আমরা কোনও চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ করি তাহলে আমার কোনও সন্দেহ নেই যে, অর্থনীতির ওপর তার পরিণতি প্রকৃতপক্ষেই খুব মারাত্মক হবে। এটা কর্মসংস্থান ও ভবিষ্যতে উন্নয়নের ক্ষেত্রে খুবই বিভক্তকারী ও নেতিবাচক হবে।

হ্যামোন্ড শুক্রবার ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির  নেতা আরলেন ফোস্টারের সঙ্গে বৈঠক করেন। তিনি চুক্তির সাফাই দিয়ে বলেন, তা দেশের জন্য ভাল হবে। কারণ ২০১৬ সালের ইইউ গণভোটের সময়ই দেশে যে বিভক্তি ফুটে উঠেছে তা থেকে রক্ষার জন্য এর প্রয়োজন। তিনি বলেন, ‘গণভোটে পরিষ্কার সিদ্ধান্তের পরও ইইউ’তে থেকে যাওয়া হলে তা আমাদের রাজনীতির সম্পূর্ণ দুর্বলতা হিসেবে গণ্য হবে। এটা রাজনৈতিক ব্যবস্থাকে সম্পূর্ণ হেয় করবে আর অনেক মানুষের সঙ্গে প্রতারণা করা হবে’। গণভোটের কারণে জনগণের মধ্যে সৃষ্টি হওয়া বিভেদ দূর করার জন্য রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। সূত্র: রয়টার্স।

/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম