গাজায় কাতারের সহায়তায় ক্ষুব্ধ ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ০৪:০৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ০৪:১৭

ইসরায়েল অবরুদ্ধ গাজায় কাতারের সহায়তায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগেদর লিবারম্যান। তিনি বলেন, তিনি এই সহায়তার অনুমোদন দেন না।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগেদর লিবারম্যান।

সম্প্রতি গাজায় দেড় কোটি ডলার সহায়তা প্রদান করেছে কাতার। ইসরায়েলের অভিযোগ এই অর্থ দিয়ে হামাস সদস্যের বেতন দেওয়া হবে। লিবারম্যান বলেন, এই সহায়তা এমন সময় আসছে যখন হামাস আমাদের ওপর হামলা চালাচ্ছে।

সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘গতকাল ও আজ আমরা কাতারের অর্থ প্রবেশ করতে দিয়েছি। কিন্তু হামাস পশ্চিমতীরে হামলা চালাচ্ছে। তার মানে সেখানে কোনও শান্তিচুক্তি নেই।

হামাসের কাছে আত্মসমর্পণ করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দক্ষিণের অধিবাসীদের সঙ্গে বসবাসের চিন্তা করছি। আর আগামী ১০ দিনের মধ্যে একটি সংসদীয় অফিস খুলে এই সংকটের সুরাহা করবো।’  

 

১১ বছর ধরে গাজায় ইসরায়েলি অবরোধ ও নিজ ভূখণ্ডে ফেরার দাবিতে গাজায় ফিলিস্তিনিরা টানা ৩১ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে। মার্চে শুরু হওয়া এই বিক্ষোভে এপর্যন্ত ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি গুলিতে। এ সময়ে ইসরায়েলি সেনাদের ছোড়া তাজা গুলিতে অন্তত ২২ হাজার ৮৯৭জন আহত হন।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম