বড়দিনের আগেই ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে ভোট: মে

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ০০:০৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ০০:০৭

আগামী বড়দিনের আগেই ব্রেক্সিট চুক্তির বিষয়ে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। রবিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র নেতারা ব্রেক্সিট চুক্তি অনুমোদন করার পর এক সংবাদ সম্মেলনে মে এই কথা জানান। পার্লামেন্টে অনুমোদন পেলেই কেবল তা কার্যকর হবে।

বড়দিনের আগেই ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে ভোট: মে

সংবাদ সম্মেলনে চুক্তিটিকে সমর্থন জানিয়ে থেরেসা মে বলেন, ‘এটাই একমাত্র সুবিধাজনক চুক্তি’। এর আগে ইইউ’র ২৭ সদস্য দেশ ব্রেক্সিট চুক্তি অনুমোদন করে।

থেরেসা মে বলেন, দিনটি ছিল একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়ার শেষ ধাপ। তবে এটা একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বিতর্কে’রও শুরু। তিনি বলেন, ‘জনগণ আশায় থাকবে যে, চুক্তিটির পক্ষেই পার্লামেন্ট ভোট দেবে। যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষই চায় চুক্তিটি সম্পন্ন হোক। দৈনন্দিন জীবনে যেসব বিষয় মানুষের জন্য দরকার তারা চায় আমরা সেসব দিকে পরিষ্কারভাবে নজর দেই’।

যুক্তরাজ্যের হাউস অব কমন্স সদস্যদের সামনে এখন একটি গুরুত্বপূর্ন সময়। এই সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা চুক্তিটির পক্ষে ভোট দেবেন কিনা।

গত সপ্তাহে ব্রেক্সিট চুক্তির খসড়া প্রকাশ করার পর থেকেই চুক্তির পক্ষে ভোট দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। ইতোমধ্যে লেবার পার্টি, লিব ডিমস, এসএনপি, ডিইউপি এমনকি প্রধানমন্ত্রীর থেরেসা মে’র কনজারভেটিভ পার্টিরও অনেক নেতা এই চুক্তির বিরুদ্ধে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন। বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন রবিবার বলেছেন, তার দল পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেবে। তিনি এই চুক্তিকে আলোচনার একটি করুণ ব্যর্থ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এটা আমাদের সারাবিশ্বে সবচেয়ে খারাপ অবস্থানে রাখবে’।

/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম