ইরানে ভূমিকম্পে আহত পাঁচ শতাধিক

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১০:০০আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১০:৩৮

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে এক শক্তিশালী ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলেছে, রবিবার রাতের এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা এতটা শক্তিশালী ছিল যে, তা ইরাকের রাজধানী বাগদাদেও অনুভূত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

ইরানে ভূমিকম্পে আহত পাঁচ শতাধিক

তেহরান বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্স ইনস্টিটিউট জানিয়েছে, কেরমানশাহ প্রদেশের ‘সারপোলে জাহাব’ শহর থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪ এবং পরবর্তীতে বেশ কয়েকবার ভূকম্পণ অনুভূত হয়েছে যেগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল ৫.২।

ভূমিকম্প কেরমানশাহ প্রদেশের প্রায় সব স্থানের পাশাপাশি প্রতিবেশী ইলাম, পূর্ব আজারবাইজান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে অনুভূত হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। আবার ভূমিকম্প বা ভূকম্পনের আশঙ্কায় কেরমানশাহ প্রদেশের মানুষ রোববার সারারাত ঘরের বাইরে কাটিয়েছেন। প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে তারা রাস্তা ও পার্কে অবস্থান করেন।

কেরমানশাহ প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল বলেছেন, হাসপাতালে শত শত মানুষের চিকিৎসা চলছে। আহত এসব মানুষের বেশিরভাগ সারপোলে জাহাব ও গিলানে গার্ব শহরের অধিবাসী।

২০১৭ সালের ১২ নভেম্বর এই কেরমানশাহ প্রদেশেই ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে ৬২০ জন নিহত ও অন্তত ১২ হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পেও সারপোলে জাহাব শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম