মঙ্গলে অবতরণ করলো নাসা’র মনুষ্যবিহীন যান ‘ইনসাইট’

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১০:০৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৭:৫০

মঙ্গল গ্রহে অবতরণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র মনুষ্যবিহীন যান 'ইনসাইট’। এটি নাসার ইতিহাসে মঙ্গলে অষ্টম সফল অবতরণের ঘটনা। সোমবার অবতরণ করা এ যানটি মঙ্গলের গভীরে অনুসন্ধান চালাবে। মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ থেকে শুরু করে ভূমিতে অবতরণ পর্যন্ত এর মোট সময় লেগেছে ৭ মিনিট। অবতরণের ৬ মিনিট পর যানটি থেকে মঙ্গলের প্রথম ছবি পৃথিবীতে পাঠানো হয়।

মঙ্গলে অবতরণ করলো নাসা’র মনুষ্যবিহীন যান ‘ইনসাইট’ ইনসাইটের এই মঙ্গলযাত্রার মিশনকে ২০৩০-এর দশকে মঙ্গল গ্রহে মনুষ্যবাহী এক্সপ্লোরার যান পাঠানোর প্রস্তুতি হিসেবে দেখছে নাসা।

২০১৮ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ভান্দেনবার্গ এএফবি থেকে 'ইনসাইট'-কে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। সোমবার এটি অক্ষত অবস্থায় মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে সক্ষম হয়। এরপর সেখান থেকে পাঠানো প্রথম ছবি নাসায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে প্রতিষ্ঠানটির কর্মীরা। দৃশ্যমান সাফল্য পায় তাদের দীর্ঘ সাত বছরের পরিশ্রম।

নাসা’র মনুষ্যবিহীন এ যান মঙ্গলপৃষ্ঠ থেকে ১৬ ফুট গভীর পর্যন্ত খুঁড়তে সক্ষম। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৯ কোটি ৩০ লাখ ডলার। সূত্র: সিএনএন, চায়না ডটকম।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি