কাতার অবরোধ অব্যাহত রাখার ঘোষণা সৌদি আরব ও মিসরের

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ০২:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ০২:২২

নতুন ঘোষণার আগ পর্যন্ত উপসাগরীয় দেশ কাতারের ওপর চলমান অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও মিসর। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দুই দেশের এক যৌথ ঘোষণায় দোহাকে ‘কোনও ছাড়’ না দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক সফরের অংশ হিসেবে কায়রো সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির বৈঠকের পর মঙ্গলবার এই যৌথ ঘোষণা দেওয়া হয়। কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে প্রতিবেশি চার দেশ
ইস্তানবুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা সামাল দিতে বর্তমানে আঞ্চলিক সফরে বের হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আমিরাত সফর শেষে তিনি মিসরে যান। কায়রোয় মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তার মঙ্গলবার সৌদি যুবরাজের তিউনিসিয়া সফরের কথা রয়েছে। তবে সেখানে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।

২০১৭ সালের জুনে উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মুসলিম ব্রাদারহুডের মতো বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে কাতারের ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে দেশ চারটি। তবে কাতার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

অবরোধ আরোপ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর তা প্রত্যাহারে কাতারকে ১৩টি শর্ত দেয় দেশ চারটি। এসব শর্তের মধ্যে ছিলো আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক বন্ধ, তুর্কি বাহিনী বহিস্কার, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং সংশ্লিষ্ট দেশগুলোকে ক্ষতিপূরণ। এসব শর্ত মানতে অস্বীকার করে কাতার জানিয়ে দেয় এসব পদক্ষেপ দোহার সার্বভৌমত্বের ওপর আঘাত।

আল জাজিরার খবরে বলা হয়েছে, অবরোধের কারণে প্রাথমিকভাবে সরবরাহ বিঘ্নিত হলেও শুরুতে তুরস্ক এবং পরে নতুন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলে তা কাটিয়ে উঠেছে কাতার। অবরোধের পরও কাতারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক