জি টুয়েন্টি সম্মেলনে যোগ দিতে এবার আর্জেন্টিনার পথে সৌদি যুবরাজ

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ১২:০৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১২:১৪
image

জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিউনিসিয়া থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আঞ্চলিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ নভেম্বর) তিউনিসিয়া সফরে ছিলেন তিনি। বুধবার (২৮ নভেম্বর) সেখান থেকে আর্জেন্টিনায় রওনা করেন। সৌদি মালিকানাধীন সংবাদ ওয়েবসাইট আল আরাবিয়াকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই জি টুয়েন্টি সম্মেলনে যোগ দিচ্ছেন মোহাম্মদ বিন সালমান।

সৌদি যুবরাজ
সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সন্দেহের তীর উঠেছে সৌদি যুবরাজের দিকেও। এ ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। এর মধ্যেই গত ২২ নভেম্বর থেকে আঞ্চলিক সফর শুরু করেন যুবরাজ বিন সালমান। সম্প্রতি সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত রাজ দরবারের বিবৃতিতে বলা হয়, সৌদি যুবরাজ তার বাবা বাদশাহ সালমানের অনুরোধে কয়েকটি ‘ভ্রাতৃত্বপূর্ণ’ আরব দেশ সফর করবেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে ২২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে যান সৌদি যুবরাজ। সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংকট শুরু হওয়ার পর সরকারিভাবে এটিই যুবরাজের প্রথম বিদেশ সফর। আঞ্চলিক সফরের অংশ হিসেবে রবিবার (২৫ নভেম্বর) আমিরাত থেকে বাহরাইনে যান বিন সালমান। বাহরাইনের বাদশাহ হামাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর একদিন পর সোমবার মিসর সফরে যান যুবরাজ। আর মঙ্গরবার যান তিউনিসিয়ায়।

বিশেষজ্ঞ মতামতকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বিশ্বনেতারা কী প্রতিক্রিয়া জানান, তা দেখার জন্য জি টুয়েন্টি সম্মেলন নিয়ে অনেকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সৌদি যুবরাজের এ সফরের মধ্য দিয়ে রিয়াদ ইঙ্গিত দিতে চাইছে যে বিতর্কের অবসান হয়েছে।  

এদিকে ইয়েমেন যুদ্ধে ও খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তাকে বিচারের মুখোমুখি করার জন্য আর্জেন্টিনা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার (২৬ নভেম্বর) হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে,আর্জেন্টিনা সৌদি যুবরাজের বিরুদ্ধে তদন্ত শুরু করছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি আরবের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ ও আর্জেন্টাইন ফেডারেল প্রসিকিউটরের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আইন ভঙ্গের অভিযোগ দায়েরের পর এ সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, ‘মোহাম্মদ বিন সালমানের জানা উচিত যে আর্জেন্টিনায় গেলে তাকে অপরাধজনিত তদন্তের মুখোমুখি হওয়া লাগতে পারে।’

উল্লেখ্য, ৫৯ বছর বয়সী খাশোগি একসময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদি যুবরাজের কঠোর সমালোচকে পরিণত হন। গ্রেফতার এড়াতে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাচনে চলে যান খাশোগি। দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন খাশোগি। প্রথমে অস্বীকার করলেও পরে খাশোগি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি আরব জানায়,ইস্তানবুলের কনস্যুলেটে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে খুন হন তিনি। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। তবে সৌদি কর্তৃপক্ষ সে অভিযোগ নাকচ করে আসছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান খাশোগি হত্যার ঘটনায় সরাসরি সৌদি যুবরাজকে দায়ী না করলেও তিনি দাবি করেছেন, সৌদি আরবের ‘শীর্ষ পর্যায়’ থেকে হত্যার নির্দেশ এসেছে।

 

/এফইউ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি