কুইন্সল্যান্ডে দাবানল, নিরাপদ আশ্রয়ে কয়েক হাজার বাসিন্দা

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ১৩:৫২আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৪:০০

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে শক্তিশালী দাবানলের হুমকির কারণে হাজার হাজার বাসিন্দাকে তাদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এই দাবানলকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছে দেশটির অগ্নি নির্বাপন বিভাগ। এতে রাজ্যটিতে প্রথমবারের মতো আগুন সংক্রান্ত বিপদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

কুইন্সল্যান্ডে দাবানল, নিরাপদ আশ্রয়ে কয়েক হাজার বাসিন্দা

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, কুইন্সল্যান্ড রাজ্যজুড়ে ১৩০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। শক্তিশালী বাতাস, প্রচণ্ড গরম ও শুকনো গাছপালার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী আনাস্তাসিয়া পালাসজুক বলেন, গ্রাসেমের শহরের কাছের দাবানল সবচেয়ে হুমকি হয়ে উঠতে পারে। তিনি বুধবার সাংবাদিকদের বলেন, আমরা এই রাজ্যে আগে কখনও এমন পরিস্থিতিতে পড়িনি। আমাদের বিপর্যয়কর মাত্রার দাবানলের অভিজ্ঞতা নেই।’

রবিবার শুরু হওয়া এই আগুনে ইতোমধ্যে বেশকিছু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ৩০টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ গ্রাসেমের শহর ও এর আশেপাশের মানুষকে অবিলম্বে বাড়ি ছেড়ে পাশের রকাহাম্পটন শহরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল অপেক্ষাকৃত শুকনো। সেখানে অনেক সময় দাবানল দেখা দিলেও মধ্য এলাকায় কুইন্সল্যান্ডে নভেম্বর মাসে দাবানল খুবই অস্বাভাবিক ঘটনা। কারণ সেখানে এই সময় আর্দ্র আবহাওয়া করে। তবে এ বছর সেখানে প্রচণ্ড খরা দেখা দিয়েছে। গত সপ্তাহে পাশের নিউ সাউথ ওয়েলস রাজ্যেও দাবানলের ঘটনা ঘটেছে। ওই রাজ্যটিও এখন খরার কবলে পড়েছে।

/আরএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম