এরদোয়ান-ট্রাম্পের সাক্ষাৎ পাচ্ছেন না সৌদি যুবরাজ

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ১৫:২৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৫:২৯

আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি ২০ সম্মেলনে এরদোয়ান ও ট্রাম্পের মতো প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসার পর এ দুই নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী হয়ে উঠেন তিনি। তবে শেষ পর্যন্ত এমন কোনও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে।

রজব তাইয়্যেব এরদোয়ান এবং ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরদোয়ানকে ফোনে অনুরোধ করা হয়েছিল যে, আর্জেন্টিনায় তাদের সাক্ষাত সম্ভব কি না। জবাবে এরদোয়ান বলেছেন, দেখা যাক।’

মেভলুত কাভুসোগলু বলেন, এ মুহূর্তে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করার কোনও কারণ নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, জি ২০ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের কোনও পরিকল্পনা ট্রাম্পের নেই। 

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন, জি-২০ সম্মেলনে প্রেসিডেন্টের অনেক কর্মসূচি রয়েছে। তিনি অনেক বেশি ব্যস্ত থাকবেন। সে কারণে আমার মনে হয় বাড়তি আর কোনও কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হবে না। সাক্ষাৎ হোক বা না হোক, প্রেসিডেন্ট তার কর্মসূচি পরিবর্তন করতে পারবেন না।

জন বোল্টন জানিয়েছেন, জি-২০ সম্মেলনে তুরস্ক, চীন, জাপান, জার্মানি, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন ট্রাম্প।

আগামী ৩০ নভেম্বর থেকে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে শিল্পোন্নত ২০ দেশের জোট (জি টোয়েন্টি) এর দুই দিনব্যাপী ১৩তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম