ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে সিরিয়া: দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৮, ১০:৩১আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১০:৪২

ইসরায়েলি একটি যুদ্ধ বিমান ও চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার বিমান বাহিনী। সিরিীয় এক নিরাপত্তা সূত্রের বরাতে একথা দাবি করেছে রুশ বার্তা সংস্থা আরআইএ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে সিরিয়া: দাবি রাশিয়ার ওই সূত্র জানায়, রাজধানী দামেস্কের দক্ষিণে কিসওয়াগ শহরকে লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে তার আগেই ইরান সমর্থিত ঘাঁটি থেকে সেগুলো প্রতিহত করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, লক্ষ্য করা স্থানটি মূলত লেবাননের হিজবুল্লাগর ঘাঁটি ছিলো। তবে সিরীয় কর্তৃপক্ষও এখনও ইসরায়েলের ওপর দায় চাপায়নি।

সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনী হিজবুল্লাহর উপস্থিতিতে নিজেদের নিরাপত্তার জন্য ‍হুমকি বিবেচনা করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গোলান হাইটসে সিরিয়ার বিমান প্রতিহত ব্যবস্থার কার্যক্রম পরিলক্ষিত হয়েছে। আমাদের এলাকায় কোনও ক্ষতি হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

তবে ইসরায়েলি বিমান ভূপাতিত করার সংবাদটি ভিত্তিহীন বলে জানায় তারা।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম