হিজবুল্লাহ'র সুড়ঙ্গ ধ্বংসে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অভিযান

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২৩:১৩
image

লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ’র খননকৃত সুড়ঙ্গগুলো বন্ধ করে দিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সুড়ঙ্গগুলো ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হবে অভিযোগ করে এ অভিযান শুরুর কথা জানিয়েছে তারা।

ইসরায়েলের দাবি, সুড়ঙ্গগুলো বেসামরিক কমিউনিটির জন্য হুমকি
২০০৬ সালে এক মাসের যুদ্ধে লিপ্ত হয়েছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। সে যুদ্ধে ১,১২৫ জন লেবানিজ নাগরিক নিহত হয়, এদের বেশিরভাগই বেসামরিক। প্রায় ৪০ জন ইসরায়েলি বেসামরিক নাগরিকও সে যুদ্ধে নিহত হয়। সিরিয়ার গৃহযুদ্ধে কয়েক বছরের লড়াইয়ের পর ২০১৭ সালের ডিসেম্বরে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং ইসরায়েলের ধ্বংসের প্রতি মনোযোগী হওয়ার ঘোষণা দেয় হিজবুল্লাহ।সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে।  

মঙ্গলবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহ’র ‘সন্ত্রাসী সুড়ঙ্গগুলো ধ্বংস করতে অভিযান চালানো হচ্ছে। সুড়ঙ্গগুলোকে বেসামরিক মানুষদের জন্য ‘হুমকি’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, কার্যক্রম শুরুর আগেই এগুলোকে নিষ্ক্রিয় করতে হবে।

ঠিক কতগুলো সুড়ঙ্গ আছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, সীমান্তে ইসরায়েলি অংশে এ অভিযান পরিচালিত হবে।     

হিজবুল্লাহর সঙ্গে আরেকটি যুদ্ধ হতে পারে বলেও সতর্ক করেছে ইসরাযেল। নতুন কোনও যুদ্ধ হলে বিপুল সামরিক শক্তি ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম