হুথিদের সঙ্গে আলোচনা: সুইডেনের পথে ইয়েমেন সরকারের প্রতিনিধিরা

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৪:০৬
image

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা করতে সুইডেনের উদ্দেশে রওনা করেছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের প্রতিনিধি দল। বুধবার (৫ ডিসেম্বর) তারা যাত্রা করেছে। ইয়েমেনের এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

জাতিসংঘের দূত সানা থেকে সুইডেনে রওনা করছেন, সামনে নিরাপত্তা রক্ষী
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।

২৯ ডিসেম্বর জাতিসংঘের মধ্যস্থতায় সুইডেনে শান্তি আলোচনায় বসতে সম্মতি জানায় হুথি বিদ্রোহীরা। এ সপ্তাহেই আলোচনা হওয়ার কথা রয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেন সরকার আগেই বলে রেখেছে তারা আলোচনায় যেতে রাজি।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শান্তি আলোচনায় যোগ দিতে ইয়েমেনের মনসুর হাদি সরকারের প্রতিনিধিত্বকারী দলটি বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সুইডেনের উদ্দেশে রওনা করেছে।

এ আলোচনাকে সামনে রেখে (৩ ডিসেম্বর) সানা থেকে আহত ৫০ হুথি বিদ্রোহী, তিন ইয়েমেনি চিকিৎসক ও জাতিসংঘের এক চিকিৎসককে ওমানের মাস্কটে সরিয়ে নিয়েছে জাতিসংঘ।

এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত প্রথম দফার আলোচনা ব্যর্থ হয়েছিল। হুথি বিদ্রোহীরা জেনেভায় যেতে অস্বীকৃতি জানিয়েছিল তখন। বিদ্রোহীদের অভিযোগ ছিল,জাতিসংঘ তাদের প্রতিনিধিদের সানায় ফিরে যাওয়ার নিশ্চয়তা দিতে পারেনি,আহত বিদ্রোহীদের নিরাপদে ওমানে সরিয়ে নেওয়ারও নিশ্চয়তা দেওয়া হয়নি।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম