বন্দি বিনিময় চুক্তি করলো ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীরা

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২০

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্কিতে রাজি হয়েছে দেশটির সরকার। বুধবার জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনা শুরুর আগে বন্দি বিনিময়ে একমত হলো দুই পক্ষ।

বন্দি বিনিময় চুক্তি করলো ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীরা

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। পরে সৌদির রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।

হুথি বিদ্রোহীদের বন্দি বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্দুল কাদের আল মুরতাজা বলেন, ‘জাতিসংঘের েইয়েমেনি দূত মার্টিন গ্রিফিন আমাদের জানিয়েছেন যে সৌদি জোট ও ইয়েমেন সরকার বন্দি বিনিময়ে রাজি হয়েছেন।

এখন হুথিরা তাদের অংশের প্রক্রিয়ার কাজ করছেন বরে জানান তিনি।  মুর্তাজা বলেন, ‘ইয়েমেনের মানবেতর পরিস্থিতি মোকাবিলায় এটাই হবে প্রথম ধাপ। তিনি আশা করেন কোনও সমস্যা ছাড়াই এই চুক্তি বাস্তবায়িত হবে।

২০১৪ সাল থেকে হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনি রাজধানী সানায় সফর করছেন গ্রিফিনস। তিনি জাতিসংঘের শান্তি আলোচনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন।

এর আগে সোমবার ৫০ হুথি বিদ্রোহীদের চিকিৎসার জন্য ওমান যাওয়ার অনুমতি দেয় আরব জোট। ধারণা করা হচ্ছে দুই পক্ষের আলোচনায় ইয়েমেনে মানবেতর পরিস্থিতির অবসান ঘটবে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম