‘কাতারের ওপেক ছাড়ার কারণ রাজনৈতিক নয়’

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১৮

কাতারের জ্বালানিমন্ত্রী সা’দ আল-কা’বি বলেছেন, রাজনৈতিক কারণে তার দেশ তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে না। ওপেকের ১৭৫তম বৈঠকে যোগ দিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছে বুধবার এমন মন্তব্য করেন তিনি।

‘কাতারের ওপেক ছাড়ার কারণ রাজনৈতিক নয়’ সা’দ আল-কা’বি দাবি করেন, কাতার ওপেকে নিজের উপস্থিতির উপকারী ও ক্ষতিকর দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। একটি গ্যাসসমৃদ্ধ দেশ হিসেবে গ্যাস রফতানিতে মনোযোগ কেন্দ্রীভূত করাই দোহার জন্য বেশি লাভজনক।

গত ৩ ডিসেম্বর কাতার ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে। আগামী মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

কাতারের জ্বালানিমন্ত্রী বলেন, ওপেকের সদস্য থেকে কাতারের তেমন কোনও লাভ নেই। অথচ গ্যাস খাতে তার দেশের সামনে সাফল্যের অনেক বড় দুয়ার খোলা রয়েছে।

তিনি জানান, কাতার দৈনিক মাত্র ছয় লাখ ব্যারেল তেল উত্তোলন করে। এটি বন্ধ হয়ে গেলেও ওপেকের কোনও ক্ষতি হবে না।

গত ৩ ডিসেম্বর ওপেক ছাড়ার ঘোষণা দিয়ে কাতারের জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি উত্তোলন বাড়ানোর পরিকল্পনা করছে কাতার। ফলে ওপেক ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রাকৃতিক গ্যাস শিল্পের উন্নয়নে কাতারি প্রচেষ্টার প্রতিফলন। বছরে তরল প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ৭৭ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ১১০ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালের ৫ জুন সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের ঘটনায় সৃষ্ট রাজনৈতিক সংকটে জ্বালানি তেলের বাজার নিয়ে উদ্বেগ তৈরি হয়। কেননা, বিশ্বের শীর্ষ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিকারক দেশ কাতার। মাথাপিছু আয় ১ লাখ ২৭ হাজার ৬৬০ মার্কিন ডলার, যা দেশটিকে বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দেশে পরিণত করেছে। সূত্র: পার্স টুডে, সিএনবিসি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম