ইরানে থানার কাছে বোমা হামলায় নিহত ৩

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১৯

ইরানের চাবাহারে একটি থানার কাছে গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হছে আরও বেশ কয়েকজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবদেন থেকে এই তথ্য জানা যায়।

ইরানে থানার কাছে বোমা হামলায় নিহত ৩

চাবাহারের ভারপ্রাপ্ত গভর্নর রাহমদে বামেরিয়া বলেন, ‘বৃহস্পতিবার সকালে পুলিশ স্টেশনের কাছে একটি গাড়িতে থাকা বোমা বিস্ফোরিত হয়। এতে তিনজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, আত্মঘাতী হামলাকারী চাবাহার পুলিশ সদর দফতরের কাছে এসে বিস্ফোরণ ঘটায়। 

প্রদেশের ডেপুটি গভর্নর বলেন, এই ঘটনায় দুই পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তবে এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, ওই স্থানে গোলাগুলিরও খবর পাওয়া গেছে। মূলত সুন্নি অধ্যুষিত এলাকা সেটি। অনেকদিন ধরেই সেখানে অস্থিরতা বিরাজ করছে।

টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায় বিস্ফোরণের স্থান থেকে কালো ধোঁয়া উড়ছে।

এর আগে ২০১০ সালে দুই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছিলেন। ইরান অভিযোগ করেছিলো ওই হামলায় যুক্তরাষ্ট্র সহায়তা করেছিলো। হামলার দায়ভার স্বীকার করেছিলো জুনদুল্লাহ।  ইরানের অভিযোগ তাদের আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এসব গোষ্ঠীকে সহায়তা করছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম