পশ্চিমতীরে ৬ মাসের জন্য জেরুজালেম গভর্নর নিষিদ্ধ

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩

অবরুদ্ধ পশ্চিম তীরে ছয় মাসের জন্য জেরুজালেমের গভর্নর আদনান গাইথের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল।  বৃহস্পতিবার আদনানের হাতে এই নির্দেশ পৌঁছে দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা।  

জেরুজালেমের গভর্নর আদনান গাইথ

ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের অন্যতম প্রধান বিবেচনা জেরুজালেমের মর্যাদা। পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে থাকে ইসরায়েল। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর দখলকৃত পূর্ব জেরুজালেমেও নিজেদের শাসন ধরে রেখেছে দেশটি। তবে পূর্ব জেরুজালেমকে নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী করতে চায় ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক সম্প্রদায়ও পুরো শহরের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয় না। অক্টোবরে জেরুজালেমের গভর্নর আদান গাইথকে গ্রেফতার করেছিলো ইসরায়েলি পুলিশ। পরে দুইদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর আবারও গ্রেফতার হন গাইথ।

নতুন নির্দেশনা অনুযায়ী ৫ জুন ২০১৯ সাল পর্যন্ত তিনি পশ্চিমতীরে প্রবেশ করতে পারবেন না। ইসারেয়ি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এই নির্দেশনা জারি করে।  মেজর জেনারেল নাদাভ পাড়ান জেরুজালেমের গভর্নরকে পশ্চিমতীরের জন্য হুমকি বলে উল্লেখ করেন।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম