আরব সম্মেলনে যোগ দেবেন না কাতারি আমির

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:১৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:২৪

সৌদি আরবের অনুষ্ঠিত হতে যাওয়া গালফ কর্পোরেশন কাউন্সিল-জিসিসি সম্মেলনে যোগ দিচ্ছেন না কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। কাতারের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ আরোপ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব,বাহরাইন ও মিসর। ছিন্ন করা হয় কূটনৈতিক ও সব ধরনের পরিবহন যোগাযোগ। তবে বরাবরই তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে আসছে দোহা। কাতারের দাবি এই অবরোধের লক্ষ্য হলো দোহার সার্বভৌমত্বকে ক্ষুন্ন করা।

গত ৫ ডিসেম্বর সম্মেলনে যোগ দিতে তামিম বিন হামাদ আল থানিকে আমন্ত্রণ জানান সৌদিবাদশাহ সালমান। তবে শনিবার জানা গেল সেখানে অংশ নিচ্ছেন না তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ৩৯তম গালফ সম্মেলনে থাকবেন না আমির। তবে কাতারের প্রতিমন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতারি নিউজ এজেন্সি থেকে আমন্ত্রণপত্রের বিষয়টি নিশ্চিত করা হয়েছিলো। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাখিকে এই চিঠি তুলে দেওয়া হয়।

অবরোধ আরোপের পর সৌদি আরব ও কাতারের মধ্যে তেমন কোনও কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়নি। সৌদি বাদশাহর আমন্ত্রণ তাই উপসাগরীয় সংকট দূর করার ক্ষেত্রে আশার আলো দেখাতে পারে বলে ধারণা করা হয়েছিলো।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম