বিক্ষোভপূর্ণ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ১৫:০৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫
image

প্যারিস ও অন্যান্য শহরে কয়েক সপ্তাহ ধরে চলমান অস্থিরতা মোকাবিলায় এবার শ্রমিক সংঘ ও মালিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১০ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।  

এমানুয়েল ম্যাক্রোঁ
ফ্রান্সে জ্বালানির কর বৃদ্ধি ও জীবন যাপনের ক্ষেত্রে উচ্চ মূল্যসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে  কয়েক সপ্তাহ ধরে চলছে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলন। ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। ক্রমাগত এ আন্দোলন আরও জোরালো হয়ে সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হতে থাকে। একইসঙ্গে সহিংস রূপ ধারণ করে তা। ১ ডিসেম্বর প্যারিসের রাস্তায় কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সহিংসতা হতে দেখা গেছে। সহিংসতায় প্রাণহানিও হয়। তুমুল বিক্ষোভের মুখে ফ্রান্স সরকার জ্বালানি কর বৃদ্ধির সিদ্ধান্তটি বাতিল করলেও বিক্ষোভকারীদের অসন্তোষ থেকেই গেছে এবং অন্য ইস্যুগুলো নিয়ে বিক্ষোভ চলছে। কেন্দ্রীয় নেতৃত্বহীন ইয়েলো ভেস্টস বিক্ষোভকারীরা সরকারকে ন্যুনতম পেনশন,কর ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন,অবসরের বয়সসীমা কমানোসহ ৪০টিরও বেশি দাবি-দাওয়া ছুড়ে দিয়েছে।

৮ ডিসেম্বর প্রায় ১ লাখ ৩৬ হাজার ইয়েলো ভেস্টস আন্দোলনকারী রাস্তায় নেমে আসে। এদিন ১২শ’রও বেশি বিক্ষোভকারীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। বিক্ষোভপূর্ণ এ পরিস্থিতিকে ‘ব্যবসায়ের জন্য বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন ফরাসি অর্থমন্ত্রী।

এরমধ্যেই সোমবার (১০ ডিসেম্বর) রাত ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ধারণা করা হচ্ছে, ম্যাক্রোঁ ওই ভাষণে বিক্ষোভ মোকাবিলায় পদক্ষেপ ঘোষণা করবেন। আর তার ঠিক আগে আগে স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে পাঁচটি শ্রমিক সংগঠন ও তিনটি মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছেন তিনি। সংবাদপত্র লে ফিগারোকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, বৈঠকে ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ ও সরকারের ৯ মন্ত্রীও উপস্থিত থাকবেন। 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম