'হামলাকারী পালিয়েছে', তবুও খুঁজছে ৩৫০ পুলিশ!

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৫

স্ট্রাসবার্গ বন্দুক হামলার পর সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সন্দেহভাজনকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ কর্তৃপক্ষ। উগ্রবাদী তৎপরতার সঙ্গে তার সংশ্লিষ্টতার আশঙ্কা করছে তারা। সীমান্ত ও পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবার্গে নিরাপত্তা জারির পাশাপাশি সীমান্ত নিরাপত্তাও জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,  তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন ৩৫০ জন পুলিশ।  তবে উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী এরইমধ্যে দেশ ছেড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

'হামলাকারী পালিয়েছে', তবুও খুঁজছে ৩৫০ পুলিশ! স্ট্রাসবার্গের বিখ্যাত ক্রিসমাস মার্কেটের কাছে মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার দিকে গোলাগুলি শুরু হয়। প্রাণ হারান তিনজন। আহত হন আরও অন্তত ১৩ জন।২৯ বছর বয়সী ওই বন্দুকধারীকে উগ্রবাদী বিবেচনা করছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, আহত অবস্থায় পালিয়ে যান ওই ব্যক্তি। ফ্রান্সের কাউন্টার টেরোরিজম থেকে তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী পেটার ফ্রিৎজ বিবিসিকে বলেছেন, তিনি বন্দুকের গুলির শব্দ শুনেছেন আর গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সেতুর ওপর পড়ে থাকতে দেখেছেন। তিনি ওই ব্যক্তির জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও তার আগেই লোকটি মারা যায়। ফ্রান্সের বিএফএম টিভির মতে, হামলাকারী একটি ট্যাক্সিতে করে পালিয়ে যায়। নুডর্ফের একটি থানার কাছেই নামেন তিনি। ধারণা করা হচ্ছে সেখানেই কোথাও বাস করেন হামলাকারী। ওই ট্যাক্সিচালক জানান, হামলাকারী বাম পায়ে আঘাত পেয়েছিলেন। এই ঘটনার পর নুডর্ফের বাসিন্দাদের ঘরের মধ্যেই থাকার আহ্বান জানানো হয়। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার বলেন, তারা ‘জরুরি হামলা সতর্কতা’ জারি করেছেন। এতে করে পুলিশ তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের এখতিয়ার পাবে। এছাড়া সীমান্তে নিরাপত্তাও জরুরি করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন ওই হামলাকারী। দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলাকারী এখন আর ফ্রান্সে অবস্থান নাও করতে পারে।

বড়দিন উপলক্ষ্যে সব বাজারেও নিরাপত্তা বাড়ানো হবে। স্ট্রাসবার্গের মেয়র রোল্যান্ড রাইস বলেন, বুধবার বড়দিনের বাজার বন্ধ থাকবে এবং স্থানীয় টাউনহলে পতাকা অর্ধনমিত থাকবে।

এর আগে ২০১৬ সালে ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপন সমবেতদের ওপর ট্রাক চালিয়ে দেওয়া হলে ৮০ জনেরও বেশি নিগত হয়। এছাড়া ২০১৫ সালে প্যারিসে কয়েকটি সংঘবদ্ধ হামলায় নিহত গয় ১৩০ জন। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এসব হামলার দায় স্বীকার করে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম