সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা তুরস্কের

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ২৩:০১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২৩:০৫

সিরিয়ার উত্তরাঞ্চলে ইউফ্রেটিস নদীর পূ্র্ব দিকে কয়েক দিনের মধ্যেই সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার এই অভিযানের ঘোষণা দেন তিনি। কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাটিতে বর্তমানে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এরদোয়ানের ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা করা হলেও মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু বানানো হবে না বলে জানিয়েছেন তিনি। সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা তুরস্কের
তুরস্কের কাছে বিদ্রোহী হিসেবে চিহ্নিত কুর্দি বিদ্রোহী গ্রুপি পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) ইউফ্রেটিস নদীর পূর্বদিকে আইএস বিরোধী লড়াই করছে। তাদের সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। ওই এলাকার মানবিজ শহর থেকে ওয়াইপিজি সদস্যদের সরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তুরস্ক। তবে সম্প্রতি ওই চুক্তি বাস্তবায়নে দেরি করা হচ্ছে বরে অভিযোগ করে আঙ্কারা।

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এরদোয়ান বলেন, ‘কয়েক দিনের মধ্যেই আমরা ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে থেকে বিচ্ছিন্নতাবাদীদের তাড়াতে অভিযান শুরু করবো। মার্কিন সেনারা কখনওই আমাদের লক্ষ্যবস্তু না’।  তিনি বলেন, ‘এই পদক্ষেপ রাজনৈতিক সমাধানের পথ খুলতে এবং সহযোগিতা বহাল রাখার পথ উন্মুক্ত করবে’।

গত মাসে তুরস্ক বলে যে তারা চলতি বছরের শেষ নাগাদ মানবিজ শহর নিয়ে চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়। এই চুক্তি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলীয় সিরিয়ায় যৌথ টহল দেওয়ার কথা যুক্তরাষ্ট্র ও তুরস্কের।

এ বছরের জানুয়ারিতে তুরস্ক ও আঙ্কারা সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি যৌথভাবে উত্তর সিরিয়ার আফরিনে অভিযান চালায়। ওই অঞ্চল থেকে কুর্দি বিদ্রোহীদের তাড়াতে অপারেশন ইউফ্রেটিস শীল্ড নামে এই অভিযান চালানো হয়।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম