১ মাসের মধ্যে আইএস দমনের ঘোষণা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১০:০০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:০০

আগামী এক মাসের মধ্যে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস দমনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা আইএস নিয়ে অনেক অনেক ভালো কাজ করেছি। এখন অল্প কিছু জায়গায় তারা অবস্থান করছে। আগামী ৩০ দিনের মধ্যে তাও থাকবে না।

১ মাসের মধ্যে আইএস দমনের ঘোষণা ট্রাম্পের

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েকমাসে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।

ইরাক অ্যান্ড সিরিয়ায় জেনোসাইড অ্যাকাউন্টিবিলিটি বিল স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, আইএস প্রায় নির্মূল হয়ে গেছে। আগামী এক মাসে আর কোথাও থাকবে না তারা।

খিলাফত ভেঙে পড়ার এক বছরের বেশি সময় ধরে সংগঠনটির নেতা বাগদাদির অবস্থান নিয়েও রহস্য সৃষ্টি হয়েছে। বেশ কয়েকবার তার নিহতের খবর প্রচারিত হলেও তা একেবারে নিশ্চিত হওয়া যায়নি। ইরাক ও সিরিয়ায় বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারালেও গেরিলা হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম