গুলেনকে প্রত্যর্পণে কাজ করছে ওয়াশিংটন: তুরস্ক

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:২৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে বলেছেন ফেতুল্লাহ গুলেনকে প্রত্যর্পণে কাজ করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুর্কি নাগরিক ফেতুল্লাহ গুলেনকে ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার জন্য দায়ী করে থাকে তুরস্কের সরকার। রবিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন গত মাসে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে ট্রাম্প এরদোয়ানকে বলেছেন তারা গুলেন ও অন্যদের প্রত্যর্পণের বিষয়ে কাজ করছে। ফেতুল্লা গুলেন
২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই গুলেন প্রশ্নে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলেছে। এক সময়ে তুরস্কে আটক মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনের মুক্তির বিনিময়ে গুলেনকে ফেরত চেয়ে বসেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ইস্তানবুল কনস্যুলেটে সৌদি সাংবাদিক খাশোগি খুন হওয়ার পর তুর্কি-মার্কিন টানাপোড়েন খানিক শিথিল হয়ে আসে। মুক্তি পান ব্রানসন। তবে গুলেনকে ফেরতের বিষয়ে সরাসরি কিছু বলেনি যুক্তরাষ্ট্র।

গত মাসে ট্রাম্প বলেছেন গুলেনকে ফেরত পাঠানোর কথা বিবেচনা করছেন না তিনি। তবে গত সপ্তাহে এরদোয়ান বলেছেন গুলেন সমর্থকদের বাইরের অর্থায়ন বন্ধ করতে নতুন পদক্ষেপ নেবে তুরস্ক।

রবিবার দোহায় এক সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, সম্প্রতি আমি এফবিআই এর বিশ্বাসযোগ্য প্রমাণ দেখেছি যে কিভাবে গুলেনের সংস্থা বাইরে কর ফাঁকি দিচ্ছে।

প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ফেতুল্লাহ গুলেন। এরদোয়ানের এক সময়ের মিত্র গুলেনকে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার জন্য দায়ী করে থাকে তুর্কি কর্তৃপক্ষ। তবে ওই অভ্যুত্থানে জড়িত থাকার দায় অস্বীকার করে আসছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম