যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে আফগান তালেবান

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৪৮

টানা ১৭ বছরের আফগান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান। সোমবার সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ আলোচনার খবর নিশ্চিত করেছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে আফগান তালেবান আফগান তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অংশ নেবেন।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগান শান্তি প্রচেষ্টায় সমর্থনের ঘোষণা দেয় পাকিস্তান। দেশটিতে অন্তত দুই দফায় তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন কাতারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শান্তিদূত জালমাই খলিলজাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, রাজনৈতিক উপায়ে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি লিখে আফগান যুদ্ধের অবসানের লক্ষ্যে ইসলামাবাদের সাহায্য চাওয়ার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।

ইসলামাবাদে আফগানিস্তান বিষয়ক আমেরিকার বিশেষ দূত জালমাই খালিলজাদের সঙ্গে সাক্ষাতে ইমরান খান বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হলে তা পাকিস্তানের স্বার্থ রক্ষা করবে।

সম্প্রতি ইমরানকে লেখা চিঠিতে ট্রাম্প আফগানিস্তানের তালেবানকে সেদেশের সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাপ দেওয়ার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। তালেবান আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেও কাবুল সরকারের সঙ্গে বৈঠকে বসতে রাজি নয়। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম