পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭

পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার ট্রাম্প প্রশাসন নতুন করে দেশটির তিন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কিম জং উন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই বিবৃতিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য ওয়াশিংটনের নিন্দা জানানো হয়। একইসঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ং-এর ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের অভিযোগ তুলেছে দেশটি।

সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত একটি খসড়া প্রতিবেদন প্রকাশের পর উত্তর কোরিয়ার তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। আর এতেই ক্ষুব্ধ হয় পিয়ংইয়ং।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি বজায় রাখার ব্যাপারে নিজেদের জোরালো অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে উত্তর কোরিযা। বেইজিং সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিং ইয়ং হো দাবি করেন, এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতেই পিয়ংইয়ং-এর অবস্থান অপরিবর্তিত রয়েছে।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনতৈকি সহযোগী হচ্ছে চীন। গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কোন্নয়ন হয়েছে তাদের। চলতি বছরের জুনের সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেখানে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হয়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম