তুরস্কের কাছে প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪৭

তুরস্কের কাছে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার ৩৮৯ কোটি ১৫ লাখ টাকা। মার্কিন কংগ্রেসকে অবহিত করার পর মঙ্গলবার এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তুরস্কের কাছে প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তুরস্কের কাছে ৮০টি প্যাট্রিয়ট গাইডেন্স এনহান্সড মিসাইল এবং অন্য আরও ৬০টি মিসাইল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট রাডার সেট, এনগেজমেন্ট কন্ট্রোল স্টেশন ও লঞ্চিং স্টেশনসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণও সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার তৈরি এস ৪০০ কেনা থেকে ন্যাটো মিত্র তুরস্ককে বিরত রাখতে তারা দেশটির কাছে মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে আগ্রহী।

উল্লেখ্য, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। অন্যান্য ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ভূপাতিত করাই এর মূল কাজ। এগুলো সামরিক ঘাঁটির খুব কাছেই থাকে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম