যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যের পার্লামেন্টে নারী আইনপ্রণেতা বেশি

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৫

দুই শূন্য আসনে দুই নারী নিয়োজিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের নাভাদা অঙ্গরাজ্যে পুরুষের চেয়ে নারী আইনপ্রণেতার সংখ্যা বেড়ে গেছে। মঙ্গলবার অঙ্গরাজ্যের সবচয়ে বড় শহর লাস ভেগাসে কর্মকর্তাদের নিয়োগে আইনপ্রণেতা হন ওই দুই নারী। এর মধ্য দিয়ে প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে নাভাদার দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টে নারী আইনপ্রণেতার সংখ্যা ৫১ শতাংশে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যের পার্লামেন্টে নারী আইনপ্রণেতা বেশি
দুই কক্ষবিশিষ্ট নাভাদার পার্লামেন্টে আসন সংখ্যা ৬৩। ২০১৮ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সিনেটের ২১ আসনের মধ্যে নারীরা পায় ৯টি আসন। এদিকে অ্যাসেম্বির ৪২ আসনের মধ্যে ৫৭ শতাংশ হারে নারীরা ২২টি আসন পেলেও দুই কক্ষ মিলে তাদের আসন দাঁড়ায় ৩১টি। এবার শূন্য দুই আসনে দুই নারী নিয়োজিত হওয়ার পর ৬৩ আসনের মধ্যে ৩৩টি নারীদের দখলে আসায় তাদের সংখ্যাগরিষ্ঠতা (৫১ শতাংশ) নিশ্চিত হলো।

লাস ভেগাস এলাকার দুটি পার্লামেন্ট আসনে নিয়োগ প্রাপ্ত দুই নারী হলেন ডেমোক্র্যাট সদস্য রচেলে থুই নুগুয়েন ও বিয়াত্রিস ‘বিয়া’ অ্যাঞ্জেলা দুরান।  নুগুয়েন একজন আইনজীবী। আর দুরান অঙ্গরাজ্যের ক্যাসিনো শ্রমিক ইউনিয়ন বিশেষজ্ঞ। ২০২০ সালের পরবর্তী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত নিজেদের আসনের আইনপ্রণেতা থাকতে পারবেন তারা।  ফরাসি বার্তা সংস্থা এফপিকে  দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে দুরান বলেন, ‘এটা একটা দুর্দান্ত বিজয়। নারীরা আরও বেশি জ্ঞান থাকার প্রমাণ দিচ্ছে আর তাদের ক্ষমতা প্রদর্শনে আর ভয় পাচ্ছে না’।

নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান রাটজার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিকসের তথ্যানুযায়ী, অন্য কোনও মার্কিন অঙ্গরাজ্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা তো নয়ই এখন পর্যন্ত সমতাও অর্জন করতে পারেনি নারীরা।

রটজার বিশ্ববিদ্যালয়ের ক্যামডেন ক্যাম্পাসের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক কেলি দিতমার বলেন, ‘এই মুহূর্তে সামগ্রিকভাগে আইনপ্রণেতার সংখ্যায় নারীদের সংখ্যাগরিষ্ঠ দেখার ঘটনা অভূতপূর্ব’। তিনি বলেন গবেষণায় দেখা গেছে এসব সংস্থায় যত বেশি নারী যুক্ত হবে, নীতি বিষয়ক আলোচনা ও বিতর্কে  তত বেশি তাদের  দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা সংহত হবে। দিতমার বলেন, নেভাদার এই লক্ষ্যমাত্রা অর্জন অঙ্গরাজ্যের পার্লামেন্টের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে পরিবর্তন আনতে পারে। 

২০১৮ সালের আগে শুধুমাত্র একবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের পার্লামেন্টের একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন নারীরা। সিনেটে ২০০৯ ও ২০১০ সালে সংখ্যাগরিষ্ঠ ছিলেন নারীরা। ২০১৮ সালের নির্বাচনে নেভাদা ও কলোরাডো অঙ্গরাজ্যের পার্লামেন্টে ৫০ শতাংশ আসনে জেতার দোরগোড়ায় পৌঁছে ছিলেন নারীরা। তবে নেভাদার আগে সামগ্রিকভাবে কোনও অঙ্গরাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম