সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় স্কুলবাস দ্বিখণ্ডিত, নিহত ৫

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬

সার্বিয়ায় চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় স্কুলবাস দ্বিখণ্ডিত, নিহত ৫

প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নিসে ট্রেনটির ধাক্কায় বাস দ্বিখন্ডিত হয়ে যায়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে দুই কিশোর মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ঘটনায় তাৎক্ষণিকভাবে মারায় যান এক শিশুসহ তিনজন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও দুইজন। ট্রেনের ধাক্কায় মুচড়ে গেছে বাসটি।

নিসের নিকটবর্তী গ্রাম থেকে যাত্রী বহন করছিলো বাসটি। সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জ্লাতিব লংকার বলেন, ১৩ জন গুরুতর আহত হয়েছেন যাদের মধ্যে আটজনই কিশোর। ১৬ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর অবস্থা আশঙ্কাজনক।  

স্টিভেন জোসিস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি হঠাৎ করেই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এবং দৌঁড়ে গিয়ে দেখেন বাসটি দুইভাগ হয়ে গেছে।

তাৎক্ষণিক ঘটনাম্থলে পৌঁছেছে পুলিশ ও অ্যাম্বুলেন্স।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম