পশ্চিম তীরে আরও ২২ শ অবৈধ বসতি স্থাপন করছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:২০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৩০

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ২২ শ অবৈধ বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। এরইমধ্যে এ সংক্রান্ত পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এনজিও এবং ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। পশ্চিম তীরে আরও ২২ শ অবৈধ বসতি স্থাপন করছে ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘পিস নাউ’। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার ও বুধবার নতুন এ পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক কমিটি।

চলতি সপ্তাহে নতুন করে ২১৯১টি বসতি স্থাপনের প্রক্রিয়া এগুতে পারে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনের স্পিকার আজিজ দায়োইককে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্পিকার বলেন, ‘বেথেলহেমে আমাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিলো ইসরায়েলি বাহিনী। তারা আমাকে রামাল্লায় প্রবেশ করতে দেয়নি।’

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, রামাল্লায় পার্লামেন্ট সদর দফতরের সামনে সংবাদ সম্মেলনে করার কথা ছিল স্পিকারের। দেশটির সাংবিধানিক আদালতের রায়ে পার্লামেন্ট বিলুপ্ত করা ও ছয় মাসের মধ্যে নির্বাচনের রায় নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল তার।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম