মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা: কিম

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৯, ০৮:৫৯আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২০:৫৭

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তার দেশ অঙ্গীকারাবদ্ধ। তবে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তার হাতে বিকল্প পথ অনুসন্ধান ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। মঙ্গলবার নতুন বছর উপলক্ষে পিয়ংইয়ংয়ে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা: কিম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জং উনের এ বক্তব্য সম্প্রচার করা হয়। বক্তব্যে কিম বলেন,  যুক্তরাষ্ট্রের দিক থেকে ইতিবাচক পদক্ষেপ এলে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

মঙ্গলবারের এ হুঁশিয়ারির কদিন আগেই স্থগিত পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতার বার্তা দেন কিম জং উন। শুক্রবার অনির্ধারিত চ্যানেলের মাধ্যমে কিমের ‘চিঠির মতো’ ওই বার্তাটি ট্রাম্পকে পৌঁছে দেওয়া হয়। এর ভাষা ছিল বন্ধুত্বপূর্ণ বা সমঝোতামূলক।

এর আগে এ মাসের মাঝামাঝি সময়ে পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল উত্তর কোরিয়া। ট্রাম্প প্রশাসন নতুন করে দেশটির তিন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তখন এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল। পরে দৃশ্যত সেই অবস্থান থেকে সরে আসে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী চীন। গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কোন্নয়ন হয়েছে তাদের। এ বছরের জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেখানে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হয়।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম