জবরদস্তিমূলক বিয়ে ঠেকানোর নীতি নিয়ে সমালোচনার মুখে ব্রিটিশ সরকার

অদিতি খান্না, যুক্তরাজ্য
০২ জানুয়ারি ২০১৯, ২১:১৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:২৩

বিভিন্ন দেশে নিয়ে জবরদস্তিমূলক বিয়েতে বাধ্য করা ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনতে তাদের কাছ থেকে অর্থ আদায় করে যুক্তরাজ্য। প্লেনের টিকিট, খাবার ও আশ্রয়ের নামে এসব অর্থ আদায় করা হয় আক্রান্তদের কাছ থেকে। বুধবার ব্রিটিশ সংবাদপাত্র দ্য টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উন্মোচিত হওয়ার পর সমালোচনার মুখে পড়েছে ব্রিটেন সরকারের সংশ্লিষ্ট নীতি। সর্বোচ্চ সহানুভূতি ও মানবিক দিক থেকে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। জবরদস্তিমূলক বিয়ে ঠেকানোর নীতি নিয়ে সমালোচনার মুখে ব্রিটিশ সরকার
যুক্তরাজ্য সরকারের জবরদস্তিমূলক বিয়ে ইউনিটের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ব্রিটিশ নাগরিকেরা সবচেয়ে বেশি জবরদস্তিমূলক বিয়ের শিকার হন পাকিস্তানে। এরপরই বাংলাদেশের অবস্থান। ২০১৭ সালে বাংলাদেশ থেকে এধরণের ১২৯ জন নারী ও পুরুষকে উদ্ধার করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতর। উদ্ধারকৃত এসব ব্যক্তিদের যুক্তরাজ্যে ফিরিয়ে নিতে তাদের কাছ থেকেই আদায় করা হয়েছে প্লেনের টিকেট, খাবার ও আবাসনের খরচ।

তথ্য স্বাধীনতার সুযোগ নিয়ে করা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক আবেদনের প্রেক্ষিতে জানানো হয়, উদ্ধারকৃতদের বয়স ১৮ বছরের বেশি হলে তারা সরকারের কাছ থেকে জরুরি ঋণ নিতে পারে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি জান্ট বলেছেন, তিনি এই ইস্যুর ‘শেষ পর্যন্ত’ যাবেন যাতে তার দফতর সহানুভূতি ও মানবিকভাবে কাজ করছে তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, এই প্রতিবেদনের অনুসন্ধানের ভিত্তিতে পুরো বিষয়টি নিয়ে আমি আমার কর্মকর্তাদের কাছ থেকে যথাযথ পরামর্শ চেয়েছি।

ইংল্যান্ড ও ওয়েলসের কাউকে বিয়ে করতে জোর করা আইনিভাবে নিষিদ্ধ হয়েছে ২০১৪ সালে।  এই অপরাধে কেউ দোষী প্রমাণিত হলে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে। এই আইনে এখন পর্যন্ত দুটি মামলার রায় হয়েছে। এরমধ্যে এক বাংলাদেশি বংশোদ্ভূত দম্পত্তি তাদের মেয়েকে বাংলাদেশে নিয়ে জোর করে বিয়ে দিতে চাওয়ায় দোষী প্রমাণিত হওয়ায় মোট আট বছরের কারাদণ্ড পেয়েছেন। অপর মামলায় পকিস্তানি বংশোদ্ভূত এক নারীকে কারাদণ্ড দেওয়া হয়। তিনি তার মেয়েকে তার চেয়ে দ্বিগুনেরও বেশি বয়সী এক আত্মীয়কে বিয়ে করতে জোর করেছিলেন।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম