চীনের অর্থনৈতিক মন্দায় বিপাকে অ্যাপল

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১৫:২৯ আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

চীনের অর্থনীতির দুর্বল অবস্থার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আয় কমে যেতে পারে। বুধবার এমন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। অথচ বছরের এই সময়টা সাধারণত অ্যাপলের জন্য খুবই ভালো সময়। কারণ এ সময়ে ক্রিসমাস এবং নতুন বছর মিলে উৎসবের আবহ তৈরি হয়। ফলে উৎসবের মৌসুমে বিক্রি বাড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের। কিন্তু বছরের শেষ তিন মাসের বিক্রি আশানুরূপ হয়নি। গত বছরের একই সময়ের তুলনায় এবং বিক্রির পরিমাণ পাঁচ শতাংশ কম।

অ্যাপল ২০১৬ সালের পর এই প্রথম অ্যাপলের বিক্রি এত কমে গেলো। ফলে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানটির ওপর ক্ষেপেছে বিনিয়োগকারীরা। বুধবার বিনিয়োগকারীদের কাছে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক চিঠিতে জানিয়েছেন, বিক্রি কমেছে মূলত হংকং ও তাইওয়ানসহ বৃহত্তর চীন অঞ্চলে। অ্যাপলের মোট বিক্রির প্রায় ২০ শতাংশই হয় এ অঞ্চলে।

টিম কুক বলেন, ‘আমরা যখন আমাদের আয়ের প্রাক্কলন করি, সে সময় অর্থনীতির কিছু ধীর গতিকে হিসাব করিনি, বিশেষ করে চীনের অর্থনীতি।’

চিঠিতে তিনি বলেন, অনেক উন্নত দেশেও নতুন করে মন্দা দেখা দিয়েছে। ফলে অ্যাপলের নতুন ফোনের চাহিদা কমে গেছে।

গত ১৫ বছরের মধ্যে এই প্রথম প্রতিষ্ঠানটির বিক্রির আগাম হিসেবে সংশোধন করতে হচ্ছে। দাম বেশি হবার কারণে সাম্প্রতিক মাসগুলোতে নতুন ফোনের বিক্রিও আশানুরূপ হচ্ছে না।

নভেম্বরেই বিনিয়োগকারীদের জানানো হয়েছিল যে, ডলারের মূল্য বাড়ায় এবং কিছু বৈদেশিক বাজারে অর্থনৈতিক মন্দার প্রভাব বার্ষিক বিক্রিতে পড়বে। বিশ্লেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধের ফলেও চীন যদি মার্কিন ব্র্যান্ড বর্জন করতে চায় তাহলেও ক্ষতিগ্রস্ত হবে অ্যাপল।

কী বলা হয়েছিল পূর্বাভাসে?

২৯ ডিসেম্বর অ্যাপল আকস্মিকভাবে ঘোষণা করে যে, আসছে তিন মাসে প্রতিষ্ঠানটির যে আয় প্রাক্কলন করা হয়েছিল, তা থেকে অন্তত ৫০০ কোটি ডলার কম আয় হবে। সে সময় বলা হয়েছিল, ডিসেম্বর পর্যন্ত অ্যাপল প্রায় নয় হাজার কোটি ডলার আয় করবে। কিন্তু বাস্তবে তা হয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি ডলার। এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সাত শতাংশ কমে গেছে। আর গত নভেম্বর থেকে অ্যাপলের শেয়ার ২৮ শতাংশের বেশি কমেছে। তবে এসব চ্যালেঞ্জ শিগগিরই কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
সর্বশেষ খবর
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো