২০১৮ সালে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্রমবর্ধমান অর্থনীতি বাংলাদেশের

ললিত কে ঝা, ওয়াশিংটন
০৯ জানুয়ারি ২০১৯, ১০:১৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১১:০০

২০১৮ সালে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। তবে ধারণা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে শীর্ষস্থানে ফিরে আসবে ভারত। এমনটাই উঠে এসেছে বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে।

২০১৮ সালে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্রমবর্ধমান অর্থনীতি বাংলাদেশের বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, ২০১৯ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরে (১ জুলাই থেকে ৩০ জুন) বাংলাদেশের আনুমানিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৯ শতাংশ। একই সময়ে ভারতের আনুমানিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৩ শতাশ। পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ।

বিশ্ব ব্যাংক বলছে, ২০১৮ সালে বাংলাদেশে প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল শক্তিশালী ব্যক্তিগত রেমিট্যান্স প্রবাহ। তবে ক্রমবর্ধমান হারে খাদ্য ও যন্ত্রপাতি আমদানি এবং দুর্বল রফতানির ফলে নিট রফতানি ছিল নেতিবাচক।

প্রতিবেদনে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, বাংলাদেশে শক্তিশালী অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর হয়ে ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।

বিশ্ব ব্যাংকের ধারণা, আগামী তিন বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৮ শতাংশ। ব্যক্তিগত খাত ও অবকাঠামো প্রকল্পের পেছনে ব্যাপক বিনিয়োগ হবে। অভ্যন্তরীণ চাহিদার ফলে রফতানির চেয়ে আমদানি বেশি হওয়ায় জিডিপি বৃদ্ধিতে নেতিবাচক ফল আসার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে ২০১৯ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম