ইয়েমেনে সামরিক কুচকাওয়াজে হুথিদের ড্রোন হামলা

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৩:৫০আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৩:৫৩

ইয়েমেনের লাহাজ প্রদেশে বৃহস্পতিবার এক সামরিক কুচকাওয়াজে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি ও হুথি মিডিয়ায় এ ঘটনায় প্রাণহানির খবর দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির সত্যতা নিশ্চিত করা যায়নি।

ফাইল ছবি এর আগে ২০১৭ সালের নভেম্বরে দেশটিতে আগ্রাসন চালানো সৌদি আরবের ওপর ড্রোন ও মিসাইল হামলা স্থগিতের ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। একইসঙ্গে সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের সরকারি বাহিনীর ওপরও হামলা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। জাতিসংঘের মধ্যস্থতায় হুথিদের তরফ থেকে তখন এ ঘোষণা দেওয়া হলেও সম্প্রতি দেশটিতে শান্তি স্থাপনের প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে জটিলতা দেখা দেয়। এরমধ্যেই বৃহস্পতিবার জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া চুক্তি থেকে সরে এসে সামরিক কুচকাওয়াজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম