ফেব্রুয়ারিতে কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবেন কোহেন

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ১০:৫১আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১১:১৭

ফেব্রুয়ারিতে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত সহযোগী মাইকেল কোহনে। হাউস ডেমোক্রেটদের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণে দীর্ঘসময় ধরে ট্রাম্পের আইনজীবীর দায়িত্বপালন করা কোহেন সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ফেব্রুয়ারিতে কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবেন কোহেন

গত বছর এক তদন্তে উঠে আসে ২০১৬ সালের নির্বাচনি প্রচারণার সময় কোহেন রাশিয়ার এক নাগরিকের সঙ্গে যোগাযোগ করেন। ওই রুশ নাগরিক ট্রাম্পকে সহযোগিতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্পের নির্দেশনায় কোহেন দুই নারীকে টাকা দেন। ওই নারীদের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক ছিল এবং তা সম্পর্কে কথা না বলতেই এই টাকা দেওয়া হয়। যা নির্বাচনি প্রচারণার আর্থিক নীতির লঙ্ঘন। পরে কোহেনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। আগামী মার্চে তার কারাদণ্ড শুরু হবে।

এবার ৭ ফেব্রুয়ারি আবার কংগ্রেসের সামনে স্বাক্ষ্য দিতে যাচ্ছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এমন একটি সুযোগ কাজে লাগাতে চাই।  সব ঘটনাবলীর বিশ্বাসযোগ্য বিবরণ দিতে চাই যে সেগুলো কিভাবে সংঘটিত হয়েছে।

কংগ্রেসের কমিটির প্রধান এলিজাহ কামিংস বলেন, প্যানেল মুলারের তদন্তে হস্তক্ষেপ করবে না। এক বিবৃতিতে তিনি বলেন, ‘চলমান তদন্ত প্রক্রিয়ায় আমাদের হস্তক্ষেপের কোনও আগ্রহ নেই। আমরা বিষয়টি নিয়ে বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের সঙ্গে কথা বলবো।

এ বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি চিন্তিত নই।; এর আগে কোহেনকে টুইটারে ‘ইদুর ও মিথ্যাবাদী’ বলে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

মাইকেল কোহেন প্রায় এক দশক ধরে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রতি কোহেনের সমর্থন এতটা বেড়ে গিয়েছিল যে, এক পর্যায়ে তিনি বলেছিলেন, ট্রাম্পকে রক্ষার জন্য প্রয়োজনে তিনি গুলির সামনে বুক পেতে দেবেন। তবে আদালতের রায়ে সাজা পাওয়ার প্রতিক্রিয়ায় নিজের সব অপকর্মের জন্য সাবেক মক্কেল ট্রাম্পকে দায়ী করেন এই আইনজীবী।

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম