দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৪:০০

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, বেশিরভাগই ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে তারা। সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, এখন পর্যন্ত এই আগ্রাসন দামেস্ক বিমানবন্দরের একটি সামরিক গুদাম লক্ষ্য করে চালানো হয়েছে। স্থানীয় সময় রাত ১১.২৫ মিনিটে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে সানা। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, বিমানবন্দরের কাছে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে সানা জানিয়েছে হামলা সত্ত্বেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা গত সেপ্টেম্বরে জানান গত দুই বছরে সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে ২০০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ওই সময়ে সিরিয়ার তিন সেনা সদস্য নিহত হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে রাতের আকাশে গোলা নিক্ষেপের তীব্র আলো দেখা গেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একে প্রতিরক্ষা গোলা নিক্ষেপ বললেও ভিডিওতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

২০১১ সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বসির আল আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরান। আর দেশটিতে ইরানের প্রভাব কমানোর অজুহাত তুলে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলার বেশিরভাগই চালানো হয়েছে রাজধানী দামেস্কের দক্ষিণে।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইরানি বাহিনীর দুটি সামরিক স্থাপনা ও হেজবুল্লাহ গ্রুপের একটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, বিমানবন্দর ও রাজধানী দামেস্কের দক্ষিণের কিসেহ এলাকায় এসব স্থাপনার অবস্থান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় তেহরানকে সুরক্ষিত থাকতে দেওয়া হবে না।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম