উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৬:৩৩আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৬:৩৬

দক্ষিণ চীন সাগর নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ এক কর্মকর্তা। রবিবার চীন সফর শুরু করবেন যুক্তরাষ্ট্রের চিফ অব নেভাল অপারেশন অ্যাডমিরাল জন রিচার্ডসন। এনিয়ে দ্বিতীয়বারের মতো চীন সফরে যাচ্ছেন তিনি। এই সফরে তিনি চীনের চিফ অব নেভাল অপারেশন শেন জিনলং এবং চীনের সামরিক কমিশনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বেইজিংয়ে সফর শুরু করে বুধবারে পূর্বাঞ্চলীয় নানজিং সফরের মধ্য দিয়ে তার চীন সফর শেষ করবেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা

দীর্ঘদিন থেকেই দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে আসছে চীন। মৎস সম্পদসহ খনিজ আহরণের গুরুত্বপূর্ণ এই অঞ্চল দিয়ে বছরে প্রায় ৫ লাখ কোটি মার্কিন ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্র পথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে আরও পাঁচটি দেশও ওই অঞ্চলের ওপর কর্তৃত্ব দাবি করে থাকে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের দাবি না করলেও আন্তর্জাতিক সমুদ্র পথ হিসেবে ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায় তারা।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রিচার্ডসনের এই সফরের লক্ষ্য হলো দুই সামরিক বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে ঝুঁকি প্রশমন করা। চীন সফর উপলক্ষে মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে রিচার্ডসনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ঝুঁকি কমাতে এবং ভুল এড়াতে নিয়মিত মতবিনিমিয় জরুরি, বিশেষ করে বিরোধের সময়ে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক