করাচিতে চীনা কনস্যুলেটে হামলা, পাকিস্তানের অভিযোগ অস্বীকার ভারতের

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ০২:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০২:১৭

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নিযুক্ত চীনা কন্স্যুলেট ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। গত শুক্রবার কনস্যুলেটে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতকে দায়ী করেন করাচির পুলিশ প্রধান ড. আমির শেখ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

করাচিতে চীনা কনস্যুলেটে হামলা, পাকিস্তানের অভিযোগ অস্বীকার ভারতের

২০১৮ সালের ২৩ নভেম্বর তিনজন ভারী অস্ত্রধারী সন্ত্রাসী চীনা কন্স্যুলেট ভবনে ঢোকার চেষ্টা করে কিন্তু করাচির আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে হত্যা করে। বন্দুযুদ্ধ ও গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ এবং দুজন ভিসাপ্রার্থীও নিহত হন। বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায়িত্ব স্বীকার করেছিল। গত শুক্রবার পাকিস্তান দাবি করে,  সন্ত্রাসী গোষ্ঠীটির সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর যোগাযোগ রয়েছে।

দিল্লি থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের এ বক্তব্য “বানোয়াট ও বিদ্রুপাত্মক”।  তারা জানায়, অন্যের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজ দেশের সন্ত্রাস নিয়ন্ত্রণ করা। ভারত বলেছে, “চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্প বানচালের পরিকল্পনা থেকে ওই হামলা হয়েছে; এর মূল লক্ষ্য ছিল চীনকে এটা বোঝানো যে, করাচি মোটেই চীনের জন্য নিরাপদ নয়।”

ড. আমির শেখ বলেছিলেন, চীনা কন্স্যুলেট ভবনে হামলার বিষয়ে আফগানিস্তানে বসে পরিকল্পনা করা হয়েছে এবং ‘র’ তা বাস্তবায়নে সাহায্য করেছে। হামলায় জড়িত থাকার সন্দেহে ইসলামাবাদ কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করেছে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম