বিশ্বব্যাংকের সম্ভাব্য প্রার্থীর তালিকায় নিকি হ্যালি ও ইভাঙ্কা ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ০২:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০২:২৬

বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলাভিষিক্ত হতে পারেন জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। শুক্রবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই সম্ভাব্যতার কথা দাবি করা হয়।

নিকি হ্যালি (বামে) ও ইভাঙ্কা ট্রাম্প গত সোমবার আকস্মিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন কিম । তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছরের বেশি সময় আগে তিনি এমন ঘোষণা দিলেন। আর গত মাসে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে হ্যালি পদত্যাগ করেন। তাই তার নাম জোরেশোরে শোনা যাচ্ছে

ফিন্যনসিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইভাঙ্কা ট্রাম্প ও নিকি হ্যালির পাশাপাশি এ পদের নামের তালিকায় আরো অনেকের নাম আসছে। এদের মধ্যে ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড মালপাস ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) প্রধান মার্ক গ্রিন রয়েছেন।

সম্ভাব্য তালিকার ব্যাপারে জানতে চাওয় হলে মার্কিন অর্থ বিভাগ বার্তা সংস্থা এএফপি’কে জানায়, সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তাদের কোন মন্তব্য নেই। এক মুখপাত্র বলেন, অর্থ বিভাগ বিশ্বব্যাকের এ পদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নামের সুপারিশ হাতে পেয়েছে। তিনি বলেন, ‘মার্কিন মনোনয়নের জন্য আমরা অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ার কাজ শুরু করেছি। আমারা বিশ্বব্যাংকের নতুন নেতা নির্ধারণ করতে গভর্নরদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

এদিকে বৃহস্পতিবার বিশ্বব্যাংক বোর্ড জানিয়েছিলোয়, আগামী মাসের শেষের দিকে নতুন নেতা নির্বাচনের জন্য তারা মনোনয়নের কাজ শুরু করবে। এপ্রিলের মাঝামাঝিতেই নতুন কেউ দায়িত্ব নেবেন।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম