চীনে কয়লা খনির ছাদ ধসে নিহত ২১

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১১:২৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১১:৩১

চীনের একটি কয়লা খনির ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরপশ্চিমাঞ্চলীয় শানশি প্রদেশের শেনমু শহরে অবস্থিত খনিটিতে এ দুর্ঘটনা ঘটে। চীনের সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলি’র বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

চীনে কয়লা খনির ছাদ ধসে নিহত ২১ প্রতিবেদনে বলা হয়, বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনির ছাদ ধসে পড়ার সময় সেখানে ৮৭ জন খনিকর্মী ছিল। তাদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২১ জন ভূগর্ভে আটকা পড়েন। পরে তল্লাশি অভিযান চালিয়ে আটকেপড়া সবাইকে মৃত ঘোষণা করা হয়।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থার অধীনে থাকা চীনের খনিগুলোতে মাঝেমধ্যেই দুর্ঘটনার খবর পাওয়া যায়। তবে ২০১৯ সালে এখন পর্যন্ত এটিই সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। এখনও পর্যন্ত ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি। তবে এরইমধ্যে এ ঘটনায় তদন্তকাজ শুরু হয়েছে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী