ট্রাম্পের বিরুদ্ধে এফবিআই’র তদন্তের খবর খতিয়ে দেখবে ডেমোক্র্যাটরা

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৬:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:১৪

মার্কিন প্রতিনিধি পরিষদের একটি কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া আঁতাতের বিষয়ে প্রকাশিত খবরটি খতিয়ে দেখবে। শনিবার প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক প্যানেল চেয়ারম্যান একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে এফবিআই’র তদন্তের খবর খতিয়ে দেখবে ডেমোক্র্যাটরা

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক খবরে জানায়, রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও আঁতাত হয়েছে কি-না তা খুঁজে দেখতে রীতিমত তদন্ত শুরু করেছিলেন মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের’ (এফবিআই) প্রধান জেমস কমিকে বরখাস্তের পর সংশ্লিষ্টরা ট্রাম্পকে গভীরভাবে সন্দেহ করা শুরু করেছিলেন। তাদের ধারণা হয়েছিল, ট্রাম্প আসলেই যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। তখন গোয়েন্দা কর্মকর্তারা দুইটি সম্ভাবনার কথাই বিবেচনা করছিলেন, হয় ট্রাম্প জেনেশুনে রাশিয়াকে সহায়তা করছেন বা অসচেতনভাবে রাশিয়ার ফাঁদে পড়েছেন।

শনিবার রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিউ ইয়র্ক টাইমসের খবরকে অস্বীকার করেছেন ট্রাম্প।

প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার জানান, তার প্যানেল ট্রাম্প ও এফবিআই আচরণ ভালোভাবে বুঝতে পদক্ষেপ নেবে।

নিউ ইয়র্কের এই ডেমোক্র্যাট নেতা বলেন, এফবিআই’র পেশাদারিত্ব বা দায়িত্বশীলতা নিয়ে কোনও সন্দেহ নেই। যেমনটা খবরের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট দাবি করেছেন।

ন্যাডলার আরও বলেন, ওই খবর থেকে আমরা জানতে পেরেছি দায়িত্ব গ্রহণের শুরু থেকেই প্রেসিডেন্টের আচরণ ছিল অস্থির এবং উদ্বেগজনক যে এফবিআইও কিছু করার চিন্তা করেছিল। তারা ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের কথা বিবেচনা করেছিল।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম